ঢাকাWednesday , 8 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ফেনসিডিল ও মদসহ বিভিন্ন মালামাল জব্দ

admin
May 8, 2019 9:52 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা, বেনসন সিগারেট, মদ, বাই সাইকেল, চা পাতা, ভারতীয় ওড়না এবং পঁচা গরুর মাংস জব্দ করেছে। বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টায় বাকাল চেকপোস্ট ক্যাম্পের সদস্যরা বাদামতলা রাস্তার উপর থেকে ২৫ হাজার ৮৫০ টাকা মূল্যের ১১ কার্টুন ভারতীয় বেনসন সিগারেট ও বুধবার সকাল ১০টায় বাকাল পাকা রাস্তার উপর থেকে ১৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৭০টি ভারতীয় ওড়না জব্দ করে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টায় কুশখালী বিওপি’র সদস্যরা কুশখালী মাঠ থেকে ৮ হাজার টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১০ হাজার ৫০০ টাকার তিন কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
বুধবার সকাল ৬টায় বৈকারী বিওপি’র সদস্যরা বলদঘাটা থেকে ১০ হাজার ৫০০ টাকা মূল্যের সাত বোতল ভারতীয় মদ জব্দ করে। একই সময় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ৭ হাজার টাকার একটি বাই সাইকেল জব্দ করে।
অপরদিকে, একই দিন দুপুর ১২টায় বালিয়াডাংগা পাকা রাস্তার উপর থেকে ৭ হাজার টাকার একটি বাই সাইকেল ও সকাল ৮টায় মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ২ হাজার টাকা মূল্যের পাঁচ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে।
অপরদিকে সকাল ৯টায় একই বিওপি’র সদস্যরা চান্দা মাঠ থেকে ৩ হাজার ২০০ টাকা মূল্যের আট কেজি ভারতীয় চা পাতা জব্দ করে। এছাড়া একইদিন বেলা ১২টায় একই বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ৩০ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।