কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অর্ধকোটি টাকার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ মে) বেলা ২টায় চৌমুহনী বাজার চত্বরে বিষ্ণুপুর ইউপি’র ৬নং ওয়ার্ডের সদস্য শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চৌমুহনী ঈদগাহ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সরদার, ইউপি সদস্য আবু হানিফ, ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, অভিভাবক রুহুল আমিন গাজী, শেখ সাদেকুর রহমান, শাহিনুর ররহমান গাজী প্রমুখ।
বক্তারা বলেন, মাদ্রাসার গাছ বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছে ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল হক সরদারসহ আরও কয়েকজন। এসব ঘটনার প্রতিবাদ করায় ম্যানেজিং কমিটির সভাপতি কর্তৃক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, ইউপি সদস্য সিরাজুল ইসলামসহ আট জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দয়েরেরও নিন্দা জানান তারা।
