ঢাকাTuesday , 7 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মা দিবসের প্রস্তুতি সভা

admin
May 7, 2019 9:43 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহারের পরিচালনায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রনব কুমার মল্লিক, কুলিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাদুল ইসলাম, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, দেবহাটা কলেজের অধ্যক্ষ আনিছুজ্জামান, হাজী কেয়ামউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, প্রভাষক আবু তালেব মোল্লা, সরকারি দেবহাটা বিবিএমপি হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মহন পাল, আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ফুলি সরকার প্রমুখ। সভায় বিশ্ব মা দিবস পালিন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।