ঢাকাMonday , 6 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভেটখালীতে গেট ভেঙে কালিন্দি নদীর পানি ঢুকছে লোকালয়ে

admin
May 6, 2019 9:48 pm
Link Copied!

নূরুন্নবী ইমন, রমজাননগর: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালীর মো. ময়না মোল্যার বাড়ি সংলগ্ন এলাকায় ব্যক্তি মালিকানাধীন পানি তোলার গেট ভেঙে কালিন্দি নদীর পানি ঢুকছে লোকালয়ে। এতে ইতোমধ্যে চারটি পুকুরসহ বেশ কয়েকটি ঘের প্লাবিত হয়েছে। সংস্কার করা না হলে অন্তত তিনটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা করছে এলাকাবাসী।
সোমবার (৬ মে) সরজমিনে গিয়ে দেখা যায়, প্রচ- পানির চাপে গেটটি ভেঙে গেছে। এই ভাঙন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
এলাকাবাসী জানান, গেটটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিলো। এর আগেও গেট দিয়ে পানি প্রবেশ করায় এলাকা প্লাবিত হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোন কাজ হয়নি।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডর এসও মাসুদ রানা বলেন, গেটটি সংস্কারের ব্যবস্থা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।