কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামে এক ব্যক্তি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত বিপুল কান্তি সরদার (৫৫) নেংগী গ্রামের প্রয়াত মাস্টার কিরণ শঙ্কর সরদারের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিপুল সরদার দীর্ঘদিন যাবৎ আলসারসহ মানসিক রোগে ভুগছিল। চিকিৎসার জন্য দীর্ঘদিন যাবৎ দেশ বিদেশে গেলেও আরোগ্য লাভ করতে ব্যর্থ হয়ে নিজ বাড়িতে ফিরে আসেন তিনি। কিন্তু হঠাৎ সোমবার সকাল থেকে পেটের জ্বালা যন্ত্রণা বেড়ে গেলে বাড়ির সবার অজান্তে বেলা আনুমানিক সাড়ে তিনটার সময় নিজ বাড়ির আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
