ঢাকাMonday , 6 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের সাথে কলেজ শিক্ষকদের মতবিনিময়

admin
May 6, 2019 10:25 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার মতবিনিময় করেছেন কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।
সোমবার (৬ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক মিত্র তাপস কুমার, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শেখ আব্দুল কাদের, আইসিটি বিভাগের প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ মনিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ রুহুল আমিন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রবিউল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এম আছাদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রেশমা সুলতানা, কম্পিউটার শিক্ষক বেলাল সিদ্দীকসহ কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় সাঈদ মেহেদী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। শিক্ষার মান আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। এখানে কোন শ্রেণি বৈষম্য নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন নির্ধারণ করে একটি শিক্ষিত ও স্বনির্ভর জাতি গঠনের টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করেছেন। শিক্ষকদের আস্থা ও ভরসার স্থল শেখ হাসিনা। এসময় শিক্ষকদের আন্তরিকতার সাথে তাদের মহান দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।