বাংলা মায়ের নৈঋত কোণে
এক সময়ের বুড়ন দ্বীপ,
দিবানিশি প্রহর যতো
জ্বলে সেথা রূপ প্রদীপ।
সাতঘরিয়া ব্রাহ্মণ নিবাসে
করলো সুযোগ বিষ্ণুরাম,
কুলিন যতো করতো পূজা
জপতো ততো হরিনাম।
পঞ্চ মন্দির উদ্বোধনেতে
জ্বললো কতো ধুপ-প্রদীপ,
সাত পনা ক্ষির পরিবেশনে
ধন্য হলো চন্দ্রদ্বীপ।
বুড়ন দ্বীপ ও চন্দ্রদ্বীপ
আমাদের নিবাস-ঠিকানা,
প্রাকৃতিক রূপের লীলাভূমি সাতক্ষীরা
বাংলাদেশের শেষ সীমানা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
