রোদ উড়ে যায় মাঠের দিকে
রোদ উড়ে যায় গাঁয়ে,
রোদ উড়ে যায় উপর, নিচে
ডাইনে এবং বায়ে।
রোদের আচে গলছে যে পিচ
ঢলছে গাছের পাতা,
স্রোতের মত ঘামছে শরীর
যতই ধর ছাতা।
নাওয়ার পানি, খাওয়ার পানি
নিচ্ছে রোদে উড়িয়ে,
বুড়ো মুন্সি চায়ের কাপে
ফু দিয়ে খায় জুড়িয়ে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
