ঢাকাMonday , 6 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: ঝরা পাতা

admin
May 6, 2019 9:20 pm
Link Copied!

আলো আঁধারেতে লুকোচুরি
বেলা শেষে আজ এ অবেলায়!
থাকব বলেও আজ সে নেই।
তবে অভিযোগ নেই তব প্রতি।
স্বপ্নে যে তাশের ঘর গড়েছি,
তা অচিরেই গেল ভেঙে।
সে নেই বলে আমি যে ভাল নেই
এ কথা বলা ভুলই হবে।
নিকোটিনের ধোয়ায় যে জীবণ
শেষ করে ফেলছি তাও নয়।
কারণ সে নাই বা ভালোবাসতে পারে,
তবে এ জীবণ তো আমার !
আমি তাই ভালোবাসি আমাকে।
তোমাকেও ভালোবাসতাম
তবে সেটা আমার নিজের থেকে
কোন অংশে বেশী নয়।
ভালোই হল সে গেঁছে চলে।
আরো বেশী সময় পেলাম
নিজের জীবণকে গোছানোর।
সময় হল নিজেকে সময় দেওয়ার।
সে ছিল একটা ঝরা পাতা আমার জীবনে।
একটা সময় কাছে থেকে
ঝরে গেল জীবণের সেই ঝরা পাতা।
জীবণের এই ঝরা পাতা
নাকি জীবণকে এলোমেলো করে?
তবে আমার ক্ষেত্রে ঝরা পাতা
হল একটা নিষ্ঠুর বাস্তবতা।
যা নিজেকে পুড়িয়ে
খাঁটি সোনা করতে সাহায্য করে।
হয়তো আমার জীবণেও বিধাতা
ঝরা পাতা দিয়েছে-
জীবণের বাস্তবতা শিখতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।