সাতক্ষীরায় স্যানিটেশন ব্যবসায়ীদের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ মে) সাতক্ষীরা পৌরসভার ১০জন স্যানিটেশন ব্যবসায়ীর অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্যানিটেশন ব্যবসায়ী মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্যানিটেশন ব্যবসায়ী মো. আল আমিন, মন্টু কারিগর, আওরঙ্গজেব, মো. নজরুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন রন হোপফরদি পুওরেস্টের ওয়াস প্রকল্পের মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার মো. শরিফুল ইসলাম খান।
সভায় স্যানিটেশন ব্যবসায়ীদের নিয়ে সংগঠন তৈরীর বিষয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরেন হোপফরদি পুওরেস্টের টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
