ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা ছাত্রলীগের ত্রাণ বিতরণ

admin
May 5, 2019 9:51 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
রোববার (৫ মে) বিকাল ৫টায় উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে দুই শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ (চিড়া, মুড়ি, সেমাই, চিনি, স্যালাইন, ঔষধ, বিস্কুট, মোমবাতি ও ম্যাচ) বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি খালেদ হাসান নয়ন, মো. ফারুক হোসেন আশিক, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, ছাত্রলীগ নেতা তৌফিক জামান মোহন, আব্দুল্লাহ আল নোমান, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, স.ম ওসমান গনী সোহাগ, আহম্মেদ রনি, মোহাম্মদ আসিফ, মামূনুর রশীদ সুমন, মো. ইমাম হোসেন, মো. সোহেল রানা, মো. আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।