ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজগঞ্জের জোকা-দিঘীরপাড় হাই স্কুলের এসএমসির নির্বাচনে আজিজ মিয়া প্যানেলের জয়

admin
May 5, 2019 10:16 pm
Link Copied!

নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জের জোকা-দিঘীরপাড় হাই স্কুলের এসএমসির নির্বাচনে আওয়ামী লীগের মো. আজিজ মিয়ার প্যানেল বিজয়ী হয়েছে। রোববার (৫ মে) মণিরামপুর উপজেলার রাজগঞ্জের জোকা-দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মেম্বার মো. ইউছোপ আলী প্যানেলকে পরাজিত করে আওয়ামী লীগ নেতা মো. আজিজ মিয়া প্যানেল বিজয়ী হয়। বিজয়ী মো. আজিজ মিয়া প্যানেলের সাধারণ অভিভাবক সদস্যপদে হাফিজুর রহমান (হরিহরনগর) ১০৮ ভোট, মো. আজিজ মিয়া ১০৬ ভোট, মাহাবুবুর রহমান ১০৩ ভোট, রবিউল ইসলাম ১০০ ভোট এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্যপদে মোছা. সেলিনা খাতুন ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ করা হয় চলে। ২২২ জন ভোটারের মধ্যে ১৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। পরে ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মকবুল হোসেন উল্লিখিত ফলাফল ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।