ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় ১ হাজার পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

admin
May 5, 2019 9:52 pm
Link Copied!

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ঘূর্ণিঝড় ফণী দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও জরুরী চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী।
রোববার (৫ মে) দুপুর ১২টায় নৌবাহিনীর ৩০ জনের একটি প্রতিনিধি দল এই ত্রাণ সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবা দেন।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট মো. রাশেদুর রহমান (এস.ভি) (ট্যাজ)। আরও উপস্থিত ছিলেন এলসিটি-১০৪ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ আলী। এ সময় এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে গত শনিবার (৩ মে) এলসিটি-১০৪ এবং এলসিভিপি-০১১ জাহাজে করে বাগেরহাটের মোংলা পোর্ট থেকে ১০০০ বস্তা ত্রাণ আনা হয় সেখানে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।