ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় টেকসই বে‌ড়িবাঁধ ও আরও ৪০টি সাই‌ক্লোন সেল্টার নির্মা‌ণের আশ্বাস ত্রাণ প্র‌তিমন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রীর

admin
May 5, 2019 2:35 pm
Link Copied!

গাজী আল ইমরান, শ্যামনগর: মানু‌ষের জানমা‌লের নিরাপত্তায় আগামী দুই সপ্তা‌হের ম‌ধ্যে সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার দ্বীপ ইউ‌নিয়ন গাবুরায় টেকসই বে‌ড়িবাঁধ নির্মাণ ও আরও ৪০টি সাই‌ক্লোন সেল্টার নির্মা‌ণের আশ্বাস দি‌য়ে‌ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণাল‌য়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি এবং পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম।
‌রোববার (৫ মে) ঘূ‌র্ণিঝড় ফণী দুর্গত এলাকা হি‌সে‌বে গাবুরা ইউ নিয়‌নের খোল‌পেটুয়া নদীর জরাজীর্ণ বে‌ড়িবাঁধ প‌রিদর্শ‌নকা‌লে তি‌নি এই আশ্বাস দেন।
‌তি‌নি ব‌লেন, এখানকার মানু‌ষের দা‌বি অনুযায়ী ত্রাণ নয়, টেকসই বে‌ড়িবাঁধ নির্মাণ‌কেই ‌বে‌শি গুরুত্ব দেওয়া হ‌বে।
এর আ‌গে তি‌নি খোল‌পেটুয়া নদীর ঝুঁকিপূর্ণ ও ফাটল ধরা ২৭টি প‌য়েন্ট প‌রিদর্শন ক‌রেন।
এসময় স্থানীয় সি‌ডিও ইয়ুথ টি‌মের সদস্যরা ‘ত্রাণ নয়, জীবন চাই’, ত্রাণ নয়, ‘স্থায়ী বে‌ড়িবাঁধ নির্মাণ কর’সহ বি‌ভিন্ন স্লোগান সম্ব‌লিত প্লাকার্ড প্রদর্শন ক‌রে।
‌বে‌ড়িবাঁধ প‌রিদর্শনকা‌লে তাদের সা‌থে ছিলেন স্থানীয় সংসদ সদস্য স ম জগলুল হায়দার, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পু‌লিশ সুপার সাজ্জাদুর রহমান, উপ‌জেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভারপ্রাপ্ত ইউএনও সুজন সাহা প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।
এ দি‌কে, গাবুরায় ফণী দুর্গত‌দের ম‌ধ্যে নৌ বা‌হিনীর ত্রাণ বিতরণ কার্যক্রম উ‌দ্বোধ‌নের কথা থাক‌লেও দু‌র্যোগপূর্ণ আবহাওয়ার কার‌ণে প‌রিদর্শনকারী দলটি তা‌তে অংশ নেন‌নি।
প্রসঙ্গত, ফণী দুর্গত এলাকা প‌রিদর্শ‌নে বেলা সা‌ড়ে ১১টায় আক‌স্মিক সফ‌রে বিমান বা‌হিনীর এক‌টি হে‌লিকপ্টা‌রে শ্যামনগ‌রে আসেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।