ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৈখালী স্টেশন কর্মকর্তা ২০ টাকায় ঘুষ নেন ৫৮০ টাকা!

admin
May 5, 2019 10:42 pm
Link Copied!

গাজী আল ইমরান, শ্যামনগর: শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের কৈখালী স্টেশন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। কাঁকড়া আহরণ কারীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করতে করতে এটি যেন নিয়মে পরিণত হয়েছে- অভিযোগ জেলেদের।
কাঁকড়া পাশ পারমিটে ৩ জন মানুষের ৬ দিনে সরকারি রাজস্ব ভ্যাট ট্যাক্সসহ কুড়ি টাকা আঁশি পয়সা হলেও তাদের কাছ থেকে নেওয়া হয়েছে ৬০০ টাকা।
মীরগাঙ গ্রামের আশরাফুল নামের এক জেলে জানান, ৬ দিনের কাকড়ার পাশ নিতে তাকে দিতে হয়েছে ৬০০ টাকা। অথচ নেওয়ার কথা কুড়ি টাকা আশি পয়সা।
কেন এভাবে টাকা দেন জানতে চাইলে তিনি বলেন, টাকা না দিলে পাশ পারমিট পাওয়া যায় না। ৬ দিনের পাশে কত টাকা আয় করেছেন জানতে চাইলে তিনি বলেন, ৫ দিন ছিলাম ২০ হাজার টাকা পেয়েছি। খরচের কথা জানতে চাইলে বলেন, এবার ১ দিন আগে চলে আসায় মূল টাকাটাও আনতে পারেনি। এবারের চালানে খরচ ছিলো ৩০ হাজার টাকা।
এ বিষয়ে কৈখালী স্টেশন কর্মকর্তা কামরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি এভাবে টাকা নেয়নি, আপনি আসেন সবকিছু জানতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।