ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে গবাদী পশু খামারীদের মাঝে বিনামূল্যে নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ

admin
May 5, 2019 9:55 pm
Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের গবাদী পশু পালনকারী ছয় শতাধিক খামারীদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে।
রোববার (৫ মে) উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে এই ঘাস বিতরণ করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. অলোকেশ কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উচ্চফলনশীল নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
উল্লেখ্য, কেশবপুরে গোখাদ্যের সংকট দূর করার জন্য উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রাণী সম্পাদ দপ্তরের বাস্তবায়নে উপজেলার সকল গবাদি প্রাণি পালনকারী খামারীদের মাঝে বিনামূল্যে উক্ত উচ্চফলনশীল নেপিয়ার পাকচং ঘাসের কাটিং বিতরণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।