ঢাকাSunday , 5 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কা‌লিগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নোভা সরদারের গু‌লি‌বিদ্ধ মর‌দেহ উদ্ধার

admin
May 5, 2019 8:55 am
Link Copied!

ডেস্ক রি‌পোর্ট: সাতক্ষীরার কা‌লিগঞ্জ উপ‌জেলার শীর্ষ সন্ত্রাসী, জোড়া খুনসহ  ১৬ মামলার আসামি নোভা  সরদারের (৫৫) গু‌লি‌বিদ্ধ মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। ঘটনাস্থল থে‌কে একটি দেশী তৈরি পিস্তল, একটি রাম দা ও একটি শাবল উদ্ধার হ‌য়ে‌ছে।

রোববার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার ভাড়াশিমলা-সুলতানপুরের মধ্যবর্তী শেখ আব্দুস সাত্তারের দোকানের সংলগ্ন ধান ক্ষেত থে‌কে মর‌দেহটি উদ্ধার করা হয়।

নিহত নোভা সরদার কালিগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামের ঠান্ডাই সরদারের ছেলে।

ভাড়াশিমলা ইউপি’র ৬নং ওয়ার্ড সদস্য সামছুর রহমান জানান, সকা‌লে ধানক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন। বিষয়টি কালিগঞ্জ থানাকে অবহিত করলে পুলিশ এ‌সে লাশটি উদ্ধার করে।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক সুধাংশু শেখর হালদার জানান, প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে মালামাল ভাগাভাগি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে তার মৃত্যু হয়েছে। লাশের পাশে প‌ড়ে থাকা একটি রাম দা, একটি শাবল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহতের বুকের ডান পাশে দু’টি গুলির চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হ‌য়ে‌ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।