কাশিমাড়ী প্রতিনিধি: ঘূর্ণিঝড় ফণির আঘাতে শ্যামগরের গোবিন্দপুর নতুন বাজারের পাঞ্জেগানা মসজিদের চাল উড়ে গেছে। শুক্রবার (৩মে) দিনগত গভীর রাতে মসজিদের সিমেন্ট সীটের চাল উড়ে যায়। এতে কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোবিন্দপুর নতুন বাজার কমিটির সভাপতি গাজী অহেদুল ইসলাম জানান, সুপার সাইক্লোন ফণীর আঘাতে মসজিদের চাল উড়ে যায়। এতে বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কাশিমাড়ী ইউনিয়নের ৩৪টি বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ৬৮টি ঘর আংশিক বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
