ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে দ্বিতীয় উদ্ভাবনী ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল ১০টায় ইউনিয়নের কদমতলাস্থ অনির্বান স্টুডেন্ট কেয়ারের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। এতে ক্ষুদে ১৩ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে তাদের উদ্ভাবনী প্রযুক্তি সামগ্রী উপস্থাপন করে।
প্রতিযোগিতায় ভূমিকম্পে সতর্ক প্রদানকারী যন্ত্র প্রদর্শন করে প্রথম পুরস্কার অর্জন করে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ফারদিন আহমেদ। এছাড়া দ্বিতীয় স্থান অধিকার করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রাকিব হোসেন ও তৃতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এশা।
অনির্বান স্টুডেন্ট কেয়ারের শিক্ষক আল আমিনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, পাওয়ার গ্রিড কোম্পানির উপ-সহকারী প্রকৌশলী মো. মামুনুর রশিদ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সাব এডিটর আরিফুল ইসলাম রোহিত, প্রকৌশলী মো. হাবিবুর রহমান প্রমুখ।
