ঢাকাFriday , 3 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মেহেদীবাগে মাসজিদে কুবা উদ্বোধন

admin
May 3, 2019 10:19 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের মেহেদীবাগ পশ্চিমপাড়ায় আনুষ্ঠানিকভাবে মসজিদে কুবা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের মাধ্যমে মসজিদের কার্যক্রম শুরু করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া ফণীর আতংক উপেক্ষা করে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলাসহ এলাকার মুসল্লীরা উদ্বোধনী নামাজে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ্দৌলা সাগর, সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ প্রমুখ।
এ সময় অতিথি ও মুসল্লীদের অভ্যর্থনা জানান মসজিদ কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু। নামাজে ইমামতি করেন বড় বাজার জামে মসজিদের ইমাম মুহাদ্দিস আব্দুল খালেক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।