ঢাকাFriday , 3 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌর ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

admin
May 3, 2019 9:57 pm
Link Copied!

সাতক্ষীরা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ০৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবিনা জামান খান শাওলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক শেখ নাজমুল হক রনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অ্যাডভোকেট ফারুক হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের নেত্রী জেসিয়া জামান খান কাজলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ জাহাঙ্গীর কবীর, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশরাফ খান শফি, যুগ্ম সম্পাদক জি এম রফিকুল ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে রুবিনা জামান খান শাওলীকে সভাপতি, শিরিনা খাতুন বেবিকে সাধারণ সম্পাদক করে ও মাসুম বিল্লাহ যুগ্ম সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।