কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ছাগলের বাচ্চা মারা যাওয়ার ঘটনায় এক নিরীহ ব্যক্তির ভ্যান কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, শুক্রবার সকালে উপজেলার কাস্তা গ্রামের সরোয়ার হোসেন খানের একঠি ছোট খাসি ছাগল একই গ্রামের সিরাজ সরদারের ভ্যানের চাকার নিচে পড়ে মারা যায়। কিন্তু সরোয়ার হোসেন ও তার অপর দুই ভাই রুস্তম আলী ও আব্দুস সবুর খান সম্পূর্ণ অনুমান নির্ভর হয়ে একই গ্রামের আজগার আলীর ভাড়ায় চালিত চার্জার ভ্যান কেড়ে নেয় এবং তাকে মারপিট করে। আজগর আলীর আত্মচিৎকারে প্রতিবেশি নাসির উদ্দিন, মিলন ও রওশনারা বেগম তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলে তাদেরও মারপিট করে আহত করা হয়।
এঘটনায় আজগর আলী বাদী হয়ে কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
