ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুলতানপুরের আমেরিকা প্রবাসী মজনু হাসানের মৃত্যু

admin
May 2, 2019 9:08 pm
Link Copied!

সাতক্ষীরা শহরের সুলতানপুর শেখপাড়ার মরহুম শেখ আতিয়ার রহমানের বড় ছেলে শেখ মজনু হাসান আর নেই (ইন্না … রাজিউন)। তিনি মঙ্গলবার (৩০ এপ্রিল) বার্ধক্যজনিত কারণে আমেরিকায় বাংলাদেশ সময় বিকাল ৪টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক কন্যা, স্ত্রী ও অসংখ্য গুণগ্রহী রেখেগেছেন। তাকে আমেরিকাতে দাফন করা হবে।
মরহুম শেখ মজনু হাসান সাতক্ষীরার সুলতানপুরের বাসিন্দা ছিলেন। সেই সূত্রে মরহুমের নিকট যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিকট অথবা তিনি ঋণ থেকে থাকেন তবে তার সকল ঋণ যথাযথ প্রমাণ সাপেক্ষে তার ছোট ভাই শেখ আলমগীর হাসান আলম পরিশোধ করার জন্য তার সাথে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় আগামী ০৩ মে শুক্রবার বাদ আসর তার সুলতানপুরের নিজস্ব বাসভবনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই শেখ আলমগীর হাসান আলম। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।