সাতক্ষীরায় নানা আয়োজনে জেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকালে সাতক্ষীরা শহরের পাকাপুল মোড়স্থ জেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সভা হয়। ইউনিয়ন সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি এপিপি ফাহিমুল হক কিসলু, জেলা টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. আবদুল হামিদ খোকন, মো. আলমগীর হোসেন, মো. রফিকুল ইসলাম মন্টু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
