ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা হাফেজ পরিষদের স্মারকলিপি পেশ

admin
May 2, 2019 10:18 pm
Link Copied!

আসন্ন রমজানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এম এম মাহমুদুর রহমানের কাছে এই স্মারকলিপি পেশ করেন তারা। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হোসেন, হাফেজ আব্দুল হাকিম, হাফেজ মাওলানা খায়রুল বাসার, মাওলানা মুফতি আক্তারুজ্জামান প্রমুখ।
স্মারকলিপিতে আসন্ন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে জেলার সকল পর্যায়ের সিনেমা হল বন্ধ, নগ্ন পোস্টার ঝুলানো বন্ধ, হোটেল রেস্তোরা দিনের বেলায় বন্ধ রাখা, প্রকাশ্যে ধুমপান বন্ধ, দ্রব্য মূল্যে ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ সকল অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। এছাড়া পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে আগামী ৫ মে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র‌্যালিতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।