ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আলোচনা

admin
May 2, 2019 10:34 pm
Link Copied!

সাতক্ষীরায় ১৩৩তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) বিকালে ভোমরা রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভোমরা স্থলবন্দরের ৪টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোমরা স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনারুল ইসলাম গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হোসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এইচ.এম আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ফেডারেশন ভোমরা শাখার সভাপতি মীর মহিতুল আলম মহি, সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান আলিম, ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা খাতুন, সিনিয়র শিক্ষক মো. মফিজুল ইসলাম, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ভোমরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোনাজাত আলী গাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।