ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে ডব্লিউ.ডি.এম.সি’র ওরিয়েন্টেশন

admin
May 2, 2019 8:35 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির (ডব্লিউ.ডি.এম.সি) ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) বেলা ১১টায় ডিসএবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিআরআরএ এর সিসিডিআইডিআরএম প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর রামপ্রসাদ মিস্ত্রির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরআরএ এর সিসিডিআইডিআরএম প্রকল্পের কো-অর্ডিনেটর সাইদাতুল হক বাঁধন। ওরিয়েন্টেশন সভায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ রাস্তা চিহ্নিতকরণ, দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী কার্যক্রম সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে ডিআরআরএ এর সিসিডিআইডিআরএম প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর জি.এম নুরুন্নবী হাসান, ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির ১নং ওয়ার্ড এর প্রতিনিধি মো. আবু ইছা, ২নং ওয়ার্ড এর প্রতিনিধি অসীম মন্ডল, ৩নং ওয়ার্ড এর প্রতিনিধি মো. ইয়াছিন আলম, ৪নং ওয়ার্ড এর প্রতিনিধি দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বুড়িগোয়ালিনী প্রতিনিধি স.ম ওসমান গনী সোহাগ, ৫নং ওয়ার্ড এর প্রতিনিধি বিপুল কুমার মন্ডল, ৬নং ওয়ার্ড এর প্রতিনিধি দীলিপ মন্ডল, ৮নং ওয়ার্ড এর প্রতিনিধি ইভা রানী রপ্তান, ৯নং ওয়ার্ড প্রতিনিধি ক্ষিদীর চন্দ্র হালদার উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।