মীর খায়রুল আলম, দেবহাটা: দেবহাটায় ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় ও সচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কৃষি অফিসার জসীমউদ্দিন, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. লতিফ, এএসআই মোস্তাফিজুর রহমান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, খাদ্য অফিসার মনিরুজ্জামান, সমবায় অফিসার আকরাম হোসেন, শিক্ষা অফিসার প্রণব মল্লিক, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, একটি বাড়ি একটি খামারে সমন্বয়কারী মুক্তা রানী মন্ডল, আইডিয়ালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, ওয়াল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মোদন মোহন প্রমুখ। সভা সঞ্চলনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার।
সভায় দুর্যোগের সময় উদ্ধার কাজের জন্য পুলিশ, ন্যাশনাল সার্ভিস, সরকারি-বেসরকারি সংগঠন, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, রোভার স্কাউটস, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। উপজেলার ১২টি সাইক্লোন সেন্টার গুলো উন্মুক্ত, বিভিন্ন স্কুলের ভবন প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয়।
