নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার হাদিপুর জগন্নাথপুর আলিম মাদ্রাসায় অসহায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাসিক উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ উপবৃত্তির টাকা বিতরণ করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. রওনাকুল ইসলাম বাবু, ইউপি সদস্য মো. আবুল কাশেম, ইউপি সদস্য মো. নুরুজ্জামান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
