ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সবাইকে এগিয়ে আসাতে হবে: দোলন

admin
May 2, 2019 9:10 pm
Link Copied!

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: ৪৩ বছরের সবচেয়ে ভয়াবহ ২ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন। বৃহস্পতিবার (০২ মে) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ মিলনায়তন কক্ষে ঘূর্ণিঝড় ফণী বিষয়ক সতর্কবার্তা কর্মশালায় তিনি এসব কথা বলেন। এ সময় বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, শ্যামনগর উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য জি এম আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামর”ল হাসান কামু, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল, সিডিও উপকূলীয় উপদেষ্টা দীপক মিস্ত্রি, বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি আবু ইসহাক হোসাইন, দপ্তর সম্পাদক গোপাল গায়েন অত্র ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।