কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ মে) সকাল ৯টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের রাজাপুর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দেবহাটা উপজেলার মাটিকুমরা গ্রামের হাসান সরদারের স্ত্রী তাহমিনা বেগম (৫০), এবং তার ছেলে সোহাগ হোসেন ওরফে মহব্বত (২৩)।
কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদ জানান, বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক আইনুদ্দীন বিশ্বাস ও সহকারী উপ-পরিদর্শক তৌহিদুর রহমান উপজেলার তারালী ইউনিয়নের মুদি ব্যবসায়ী জনৈক মুত্তাকিমের দোকানের সামনে একটি ব্যাটারি চালিত ভ্যান তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ তাহমিনা বেগম ও তার ছেলে সোহাগ ওরফে মহব্বতকে আটক করে। পরবর্তীতে বেলা ১টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
