ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানকে ছাত্রলীগের সংবর্ধনা

admin
May 2, 2019 9:03 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। আনুষ্ঠানিকভাবে সভা উদ্বোধন করেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান নাইসের সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সংবর্ধিত দুই ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা ও শাহনাজ নাজনীন খুকু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী ভিপি, রবিউল আলম মল্লিক রবি, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মারুফ আহম্মেদ জনি, ফরিদ খাঁন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।