ঢাকাThursday , 2 May 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ঘের কর্মচারীকে কুপিয়ে হত্যা: শোভনালী ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৩, বিচারের দাবিতে মানববন্ধন

admin
May 2, 2019 10:14 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে ঘের দখলকে কেন্দ্র করে মোনায়েম গাইন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১ মে) ভোররাতে উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনায়েম গাইন কালিগঞ্জ উপজেলার শাইহাটি গ্রামের শাহবাজ উদ্দিন গাইনের ছেলে।
এদিকে, এ ঘটনায় শোভনালী ইউপি চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অপর দুজন হলেন, চেয়ারম্যান মোনায়েম হোসেনের ভাই আরশাদ হোসেন সানা ও বাটরা গ্রামের আশু সরদারের ছেলে নাজমুস সাকিব লিটন।
শোভনালী ইউনিয়নের মেম্বর নজরুল ইসলাম জানান, বালিয়াপুর গ্রামে তার ১৫ বিঘার একটি ঘের আছে। ভোরে শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম হোসেনের নেতৃত্বে সাবেক মেম্বর হারুনার রশিদ, নাজমুস সাকিব লিটন, আক্তার হোসেন, শাহাদত হোসেন, হাবিবুর রহমান হবি, আকবার আলীসহ ২০-২২জন দা, রাম দা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘের দখল করতে যায়। এ সময় ঘেরে অবস্থানরত কর্মচারী মোনায়েম গাইন বাধা দিলে তার মাথায় দা দিয়ে কোপ দেয় ঘের দখলকারীরা। এতে মোনায়েম গাইন মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি না নিয়ে খুলনা মেডিকেলে রেফার করা হয়। খুলনায় নেওয়ার পথে বেলা ১২টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মোনায়েম গাইন।
তবে, গ্রেফতারের আগে শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, ঘেরটি সাবেক মেম্বর হারুন-উর-রশিদের। গতকাল নজরুল মেম্বর তার লোকজন নিয়ে ঘেরটি দখল করে। আজ হারুন-উর-রশিদ লোকজন নিয়ে পুনরায় ঘের দখল করতে গেলে সেখানে সংঘর্ষ বাধে। এ সময় মোনায়েম গাইনের মাথায় কোপ লাগে। পরে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
এদিকে, এ ঘটনায় নিহত মোনায়েম গাইনের চাচা রুহুল আমিন গাইন বাদী হয়ে আশাশুনি থানায় শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ ২০-২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
অন্যদিকে, ঘের কর্মচারী মোনায়েম গাইন হত্যা মামলায় আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকার জনগণ।
বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল বাজারের তিনরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিরোধীয় জমির একাংশের মালিক ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, সমাজসেবক একরামুল কবীর, সমাজ সেবক, মিল্টন মোল্যা, শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেনের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ঘের দখলকারী নাজমুস সাকিব লিটন, জিয়া, শাহাদাৎ হোসেন টিটল, শাহিন, হবিসহ তাদের বাহিনীর অর্ধশতাধিক সন্ত্রাসী বুধবার (১ মে) ভোররাতে বালিয়াপুর গ্রামে সাবেক চেয়ারম্যান মরহুম শহিদুল ইসলাম ও তাদের পরিবারের জমি দখল করে নেয়। এসময় বাঁধা দিলে ঘেরের কর্মচারী চাম্পফুল গ্রামের শাজুদ্দীন গাইনের ছেলে মোনায়েম হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাকে হাসপাতালে নেয়ার পথে মোনায়েম মারা যায়। এসময় তারা নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীর বিচার দাবি করেন।
মানববন্ধনে হত্যাকারী মোনায়েম চেয়ারম্যান, লিটন, টিটল, শাহিন, জিয়া, হবিসহ জড়িতদের ফাঁসির দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।