ঢাকাTuesday , 30 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রাজাকার খালেক মন্ডলের অস্ত্র মামলার সাক্ষীকে হুমকির অভিযোগ

admin
April 30, 2019 10:37 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: রাজাকার মাওলানা আব্দুল খালেক মন্ডলের অস্ত্র মামলার সাক্ষীকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরি সূত্রে জানা গেছে, ছয়ঘোরিয়া (কালিয়ানী) এলাকার মৃত মানিক সরদারের ছেলে আনিছুর রহমান রাজাকার খালেক মন্ডলের অস্ত্র মামলার সাক্ষী। মঙ্গলবার কাথন্ডা এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মনিরুজ্জামান ও মৃত ছাত্তার আলীর ছেলে রবিউল ইসলাম আনিছুর রহমানের বাড়ির সামনে গিয়ে তাকে ডাক দেয়। এসময় আনিছুর বের হয়ে আসলে খালেক মন্ডলের অস্ত্র মামলায় কোন সাক্ষ্য দিবে না মর্মে একটি স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলে। আনিছুর এতে রাজি না হলে উল্লিখিত ব্যক্তিরা আনিছুরকে খুন করার হুমকি প্রদর্শন করে। এঘটনায় ভুক্তভোগী আনিছুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং- ১৬৫৬।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।