ঢাকাTuesday , 30 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদালয়ে অভিভাবক সমাবেশ

admin
April 30, 2019 10:19 pm
Link Copied!

গাবুরা/ বুড়িগোয়ালিনী প্রতিনিধি: ‘১৮ এর আগে বিয়ে নয়’ প্রতিপাদ্যে শ্যামগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে নবযাত্রা প্রকল্পের আযোজনে এবং সুশীলনের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ অনিমেশ হালদার, বুড়িগোয়ালিনী ইউানয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. রউফ, শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে আঠারো বছরের আগে মেয়ে ও একুশ বছরের আগে ছেলের বিয়ে দেওয়া থেকে অভিভাবকদের দূরে থাকতে অনুরোধ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা মাহবুবুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।