ঢাকাTuesday , 30 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৭ মে শুরু

admin
April 30, 2019 10:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা ১৭ মে শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম-আল-হোসেন।
তিনি সাংবাদিকদের বলেন, আমরা এর আগে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী ১০ মে থেকে পরীক্ষা শুরু করা সম্ভব হবে। কিন্তু ওএমআর শিট শতভাগ নির্ভুল রাখতে আরো কিছুদিন সময় আমাদের প্রয়োজন। কারণ বুয়েটকে দিয়ে ওএমআর শিট চেক করিয়ে শতভাগ নির্ভুল রাখার প্রক্রিয়া চলছে। পরীক্ষা চার ধাপে নেওয়া হবে। ফলে সঠিক সময়ের মধ্যেই শেষ করা হবে।
উল্লেখ্য, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।