ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি ডায়াগনস্টিক ২য় বিভাগ ক্রিকেট লীগ: জয় পেয়েছে পারুলিয়া যুবক সমিতি, সীমান্ত ক্রিকেট একাডেমি, আজাদী সংঘ ও নলতা কসমস

admin
April 29, 2019 8:47 pm
Link Copied!

রাইয়ান সাকিল: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় চলমান ২য় বিভাগ ক্রিকেট লীগের সোমবারের খেলায় জয় পেয়েছে পারুলিয়া যুবক সমিতি, সীমান্ত ক্রিকেট একাডেমি, আজাদী সংঘ ও নলতা কসমস।
সোমবার (২৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে সবুজ কুখরালীর বিপক্ষে ৬৪ রানে জয় পেয়েছে পারুলিয়া যুবক সমিতি। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে পারুলিয়া যুবক সমিতি। জবাবে ৯ উইকেট হারিয়ে ৯৩ রান করে সবুজ কুখরালী। ফলে ৬৪ রানে জয় তুলে নেয় পারুলিয়া যুবক সমিতি।
একই মাঠে দুপুরে মডার্ন ক্রিকেট একাডেমী ক্লাবের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছে আজাদী সংঘ। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে মডার্ন ক্রিকেট একাডেমী ক্লাব। ৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আজাদী সংঘ।
অপরদিকে সকালে সরকারি কলেজ মাঠে ইয়ং মহামেডান ক্লাবকে ৫ উইকেটে পরাজীত করেছে সীমান্ত ক্রিকেট একাডেমি। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে ইয়ং মহামেডান ক্লাব। জবাবে ২২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পায় সীমান্ত ক্রিকেট একাডেমি।
একই ভেন্যুতে দুপুরে হাতিরঝিল সোসাইটিকে ৪২ রানে হারিয়েছে নলতা কসমস। প্রথমে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে নলতা কসমসের ব্যাটসম্যানরা। পরে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয় ২০১ রান সংগ্রহ করে নলতা কসমস। ২০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি হাতিরঝিল সোসাইটির ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে হাতিরঝিল সোসাইটি। এতে ৪২ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে নলতা কসমস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।