ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় জমিজমা সংক্রান্ত দ্বন্ধে ভাইয়ের হাতে ভাই জখম

admin
April 29, 2019 10:02 pm
Link Copied!

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শার রাড়িপুকুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই জখম হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, যশোরের শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের পাচু সর্দারের ছেলে খায়রুল ইসলাম ও তার সহোদর বড় ভাই রফিকুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিবাদ চলে আসছে। এরই জের ধরে সোমবার বেলা সাড়ে ১১ টায় দিকে বাকবিতন্ডের এক পর্যায়ে বড় ভাই রফিকুল ইসলামের নেতৃত্বে ৭/৮ জন খায়রুলের উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে মারাত্মক ভাবে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে খায়রুল ইসলাম বাদি হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মসিউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম হাওলাদারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।