শাহারিয়ার হুসাইন, শার্শা (যশোর): আমরা ভাষা এক, ভালোবাসায় আমরা এক, মানবতায় এক- প্রতিপাদ্যকে সামনে নিয়ে ‘বেঙ্গল এডুকেশন ডেভোলপয়েন্ট ফাউন্ডেশন’ আয়োজিত ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব ২০১৯ অনুষ্ঠানে বাংলাদেশে সমাজসেবায় অসামান্য অবদানের জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন যশোর জেলার সভাপতি মো. আব্দুস সালাম খান স্বপনকে ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল তিনটায় নিউ ব্যারাকপুর কৃষ্টি হল পশ্চিম বঙ্গে বেঙ্গল এডুকেশন ডেভোলপয়েন্ট ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে মৌলানা আবুল কালাম আজাদ, টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সৈকত মৈত্র ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. বাসব চৌধুরীর হাত থেকে তিনি এই সম্মাননা পদক গ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
