ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২

admin
April 29, 2019 8:58 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, গরুর মাংস, শ্যাম্পু, গরু ও বাংলাদেশী মেলামাইনসহ দুই আসামি আটক করেছে। সোমবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক ব্যাক্তিকে আটক করে। আটককৃত জসিম কলারোয়া উপজেলার বোয়ালীয়া গ্রামের আজগর আলীর ছেলে। অন্য দিকে একই রাত ২টায় একই বিওপি’র সদস্যরা কুঠিবাড়ী এলাকা থেকে ২০ হাজার টাকার ১ কাটুন বাংলাদেশী মেলামাইন সামগ্রী জব্দ করে।
রাত ২ টায় ভোমরা বিওপি’র সদস্যরা লক্ষীদাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ গ্রাম ভারতীয় গাঁজাসহ জাহিদ (২০) নামে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত জাহিদ হোসেন সদর উপজেলার লক্ষীদাড়ী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
রোববার দুপুর ৩টায় মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকা থেকে ১০০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস জব্দ করে। অপর দিকে সোমবার সকাল সাড়ে ৯টায় একই বিওপি’র সদস্যরা কালিবাড়ী এলাকা থেকে ৭ হাজার ২ শত টাকা মূল্যের ১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে।
রোববার রাত ১০ টায় কুশখালী বিওপি’র সদস্যরা নাটি জংগল এলাকা থেকে ৩ হাজার ৩৫০টি ভারতীয় ভিভেল শ্যাম্পু জব্দ করে ।
সোমবার বিকাল সাড়ে ৩টায় তলুইগাছা বিওপি’র সদস্যরা কামারবাড়ী এলাকা থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকার চারটি ভারতীয় গরু জব্দ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।