ঢাকাMonday , 29 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার খেশরায় শালিখা-মুড়াগাছা সড়কের বেহাল দশা

admin
April 29, 2019 8:25 pm
Link Copied!

খেশরা (তালা) প্রতিনিধি: তালার খেশরা ইউনিয়নের শালিখা-মুড়াগাছা সড়কের বেহাল দশা। সড়কটি এতই খারাপ হয়ে গেছে যে প্রতিনিয়ত সেখানে ঘটছে দুর্ঘটনা। এর মধ্যে ইউনিয়নের প্রাণ কেন্দ্র শালিখা মোড় থেকে মুড়াগাছাগামী সড়কের শালিখা কলেজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার ইটের রাস্তাটির অবস্থা খুবই খারাপ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেক পুরনো রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তা দিয়ে সাইকেল, ভ্যান, মটরসাইকেল, ইঞ্জিনভ্যান, ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলোয় পানি জমে যাচ্ছে। তখন রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই রাস্তাটি দিয়ে খেশরা ইউনিয়নের শাহপুর, হরিহরনগর, মুড়াগাছা, দরমুড়াগাছা, কলাগাছি, কুলপোতা গ্রামসহ বিভিন্ন এলাকার জনগণ সর্বদা তালা সদর, সাতক্ষীরা সদর, খুলনা মহানগর, পাটকেলঘাটা বাজার, ইসলামকাটি রেজিস্ট্রি অফিস, কপিলমুনি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করে। এছাড়া এই রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকার শত-শত ছাত্র-ছাত্রী শালিখা কলেজে যাতায়াত করে। রাস্তাটি অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় জনসাধারণ প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে।
এ ব্যাপারে ইউনিয়নের শাহপুর গ্রামের ভ্যানচালক মনি খাঁ বলেন, এই রাস্তা দিয়ে সব সময় আমি ভাড়া টানি। এই রাস্তা দিয়ে ধানের বস্তা নিয়ে যাওয়ার সময় আমার ভ্যান উল্টে গিয়ে অকেজো হয়ে গেছে। সারাই করতে দিয়েছি। আমি গরিব মানুষ কিভাবে ভ্যান সারাই করব তা ভেবে পাচ্ছি না।
শালিখা কলেজের ছাত্র মো. ইকবাল হোসেন বলেন, আমি এবং আমার অনেক বন্ধু প্রতিদিন শাহজাতপুর থেকে এই রাস্তা দিয়ে শালিখা কলেজে আসি। বৃষ্টি হলে রাস্তা অত্যন্ত খারাপ হয়ে যায়।
আতাউর রহমান নামে একজন মুদি ব্যবসায়ী বলেন, আমাকে প্রায় প্রতিদিনই এই রাস্তা দিয়ে বিভিন্ন জায়গা থেকে দোকানের মাল নিয়ে আসতে হয়। রাস্তা অত্যন্ত খারাপ হওয়ায়, ক্যারিং খরচও বেশি হয়। কয়েকবার দুর্ঘটনা ঘটে মালপত্র নষ্ট গেছে।
এ ব্যাপারে তালা উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো. জসিম এর কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তাটির বাজেট এখনও হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।