কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে অ্যাক্টিভ মাদারস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকালে পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক। সহকারী শিক্ষক আবু হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আক্তার, উপজেলা তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
