ঢাকাSunday , 28 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকার পাড়ায় বাথরুমের পানিতে রাস্তাঘাট একাকার, দুর্ভোগে মানুষ

admin
April 28, 2019 8:58 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের সরকার পাড়ার লাল্টুর বহুতল ভবনের বাথরুম এবং গোসল খানায় ব্যবহৃত পানিতে এলাকার রাস্তাঘাট ডুবে একাকার হয়ে গেছে। নোংড়া পানি মাড়িয়ে যাতয়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। একইভাবে ওই এলাকাতে মসজিদ থাকায় সাধারণ মুসুল্লীরা কাদা পানির কারণে মসজিদে যাতয়াতে চরম দুর্ভোগে পড়ছেন।
স্থানীয়রা লাল্টুর বাড়িতে যেয়ে নোংড়া পানি রাস্তায় না দেয়ার জন্য অনুরোধ করেও কোনো লাভ হয়নি।
লাল্টুর সাফ কথা, আপনারা পৌরসভায় জানান। আমার কিছু করার নেই। ব্যবহৃত পানি কোথায় দেবো।
সরকার পাড়া এলাকার বাসিন্দা সামছুদ্দিন আহমেদ, লিটন হোসেন ও সামছুজ্জামান বাবুসহ একাধিক ব্যক্তি জানান, পৌরভার নিয়মনীতি তোয়াক্কা না করে বহুতল ভবনের মালিক লাল্টু ও তার বাড়ির সমস্ত ভাড়াটিয়াদের ব্যবহৃত বাথরুম এবং গোসল খানার নোংড়া পানি রাস্তায় ঠেলে দিচ্ছে। তাকে বার বার নিষেধ করার পরও কোনো গুরুত্ব দিচ্ছে না। ফলে এলাকার মানুষ চলাচলে দুর্ভোগে পড়ছেন। পথচারীসহ এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে নোংড়া পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। তাছাড়া এলাকাতে একটি মসজিদ থাকায় মুসুল্লিদের যাতয়াতেও সমস্যার সৃষ্টি হচ্ছে।
এ ব্যাপারে লাল্টু জানান, পৌরসভার যদি ড্রেন না থাকে, তাহলে আমার কি করার। বাড়ির ব্যবহৃত পানি কোথায় ফেলবো। তাছাড়া আমিতো একা এই পানি ফেলছি না, এলাকার অন্যান্য বাড়ি ওয়ালারাও তাদের ব্যবহৃত পানি রাস্তায় দিচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাই। কিন্ত এই মুহূর্তে কোনো বরাদ্দ না থাকায় জরুরীভাবে ড্রেন করা সম্ভব হচ্ছে না। তারপরও লাল্টুকে পানি রাস্তায় না দেয়ার জন্য বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।