শাহারিয়ার হুসাইন, শার্শা: যশোরের শার্শার নাভারনে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
রোববার (২৮এপ্রিল) ভোর সাড়ে চারটায় বুরুজবাগান সরকারি হাসপাতালের সামনের হামিদের চায়ের দোকানের সামনে থেকে এসআই হাসান আলী তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করেন। এস আই হাসান জনান, বিশেষ অভিযানে বায়সা চান্দেরপোলের আব্দুস সামাদের ছেলে ইয়ানুর রহমান (২৫) ও রাজার ডুমুরিয়া গ্রামের শুকুর আলীর ছেলে মোহর আলী (৩২) কে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, একটি লোহা কার্টার ও একটি রামদাসহ আটক করা হয়। এ সংক্রান্ত বিষয়ে শার্শা থানার মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
