ঢাকাSunday , 28 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে মাদক বিক্রেতা রেজাউলসহ গ্রেফতার ৩

admin
April 28, 2019 9:27 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনির বড়দল বাজারের মাদক বিক্রেতা রেজাউলসহ পৃথক মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ জানান, শনিবার (২৭ এপ্রিল) রাতে বড়দল বাজারে মাদক বিক্রির সময় বড়দল গ্রামের লতিফ শেখের ছেলে কুখ্যাত মাদক বিক্রেতা রেজাউলকে ২০ পিস্ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আশাশুনি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া পৃথক মামলায় বলাবাড়িয়া গ্রামের ধীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে শৈলেন মন্ডলকে বলাবাড়িয়া বাজার থেকে ও দিঘলারআইট গ্রামের মৃত অজিয়ার জোয়াদ্দারের ছেলে পলাতক আসামি জামারুল জোয়াদ্দারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।