ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে সাত কেজি ভারতীয় রূপাসহ গরুর মাংস, সেন্ডেল, চাপাতা, কাপড়, ঘোল এবং বিভিন্ন প্রকার ভারতীয় মুদি মালামাল জব্দ করেছে। রোববার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার দিবাগত রাত ৯টায় মাদরা বিওপি’র সদস্যরা রাজপুর থেকে ৩ লক্ষ ২১ হাজার ৪ শত টাকা মূল্যের ৭ কেজি ৫শ গ্রাম ভারতীয় রূপা ও রাত ১০টায় কালিয়ানী বিওপি’র সদস্যরা ভাদিয়ালী থেকে ৭ হাজার টাকা মূল্যের ২ হাজার ৩৩০ টি ভারতীয় ভিভেল শ্যাম্পু, ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের সদস্যরা হাজিরপুর রাস্তার উপর থেকে ২ লক্ষ টাকার ১০০ পিছ ভারতীয় কাপড়, মাদরা বিওপি’র টহল সদস্যরা ভাদিয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ হাজার টাকার ২৬৬ কেজি ভারতীয় চা পাতা ও একই বিওপি’র সদস্যরা কালিবাড়ী থেকে ১৬ হাজার টাকার ৪০ কেজি ভারতীয় ঘোল, ৬ হাজার ৪৪৫ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মুদি মালামাল জব্দ করে।
এদিকে, রোববার ভোর ৫টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ৪০ হাজার টাকার ২০ পিস ভারতীয় কাপড় ও কেড়াগাছি থেকে ২৩ হাজার ২ শত টাকার ৫৮ কেজি ভারতীয় চা পাতা, ভোমরা বিওপি’র সদস্যরা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ জোড়া ভারতীয় সেন্ডেল এবং ২ হাজার ৮৮ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মুদি মালামাল ও তলুইগাছা বিওপি’র সদস্যরা তল্ইুগাছা থেকে ১০ হাজার টাকার ২০ কেজি ভারতীয় পচা গরুর মাংস জব্দ করে।
