ঢাকাSunday , 28 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

admin
April 28, 2019 9:28 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) বিকাল ৫টায় পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ের আবেদ আলী ভবনে ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনের প্রধান মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে এই কার্যক্রমের উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এফএ ভিপি অ্যান্ড ম্যানেজার অপারেশন্স ছবিউল ইসলাম খান, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, অত্র শাখার এজেন্ট মো. আশরাফুজ্জামান, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক সাংবাদিক নাজমুল হক প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।