ঢাকাSunday , 28 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় জাতীয় বিজ্ঞান সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা

admin
April 28, 2019 8:55 pm
Link Copied!

দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলা মুক্তমঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভা সঞ্চালনা করেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি, একটি বিজ্ঞান ক্লাবসহ ১৮টি স্টলে তাদের উদ্ভাবন প্রদর্শন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।