তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কর আরোপের দাবিতে রোববার (২৮ এপ্রিল) সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ঢাকা আহ্ছানিয়া মিশন হেলথ সেক্টরের পেপসেপ প্রকল্পের উদ্যোগে সংহতি কর্মসূচি পালিত হয়েছে।
সংহতি প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা, পেপসেপ প্রকল্পের সাতক্ষীরা এরিয়া ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম, পেপসেপ প্রকল্পের সেন্ট্রাল এম.আই.এস অফিসার প্রকৌ. নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা সকল তামাক পণ্যে খুচরা মূল্যের ভিত্তিতে করারোপ, সিগারেটের মূল্যস্তর সংখ্যা ৪টি থেকে কমিয়ে ২টি (নিম্ন এবং উচ্চ) স্তরে নিয়ে আসা, মূল্যস্ফীতি এবং আয় বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক নিয়মিতভাবে বৃদ্ধি করা, করারোপ প্রক্রিয়া সহজ করতে তামাকপণ্যের মধ্যে বিদ্যমান বিভাজন (ফিল্টার/নন ফিল্টার বিড়ি, সিগারেটের মূল্যস্তর, জর্দা ও গুলের আলাদা ট্যারিফ ভ্যালু প্রভৃতি) তুলে দেওয়া, সকল ধোঁয়াবিহীন তামাকপণ্য উৎপাদানকারীকে সরকারের করজালের আওতায় নিয়ে আসা, একটি সহজ এবং কার্যকর তামাক কর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন (৫ বছর মেয়াদি), তামাকের ব্যবহার হ্রাস এবং সকল প্রকার ই-সিগারেট এবং হিটেড (আইকিউওএস) তামাকপণ্যের উৎপাদন, আমদানি এবং বাজারজাতকরণ নিষিদ্ধ করা, (৮) কঠোর লাইসেন্সিং এবং ট্রেসিং ব্যবস্থাসহ তামাক কর প্রশাসন শক্তিশালী করা ও কর ফাঁকির জন্য শাস্তিমূলক জরিমানার ব্যবস্থা করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি
