ঢাকাSunday , 28 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় প্রেমিকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে প্রেমিকার মামলা!

admin
April 28, 2019 8:51 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় প্রেমিকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছে প্রেমিকা।
শনিবার বিকালে কলারোয়ায় থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার জালালাবাদ গ্রামের মফিজুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৪) গত ১৩ এপ্রিল বিকাল ৫টার দিকে পার্শ্ববর্তী রুহুল কুদ্দুসের বাড়ির বারান্দায় নিয়ে তার প্রেমিকা অষ্টম শ্রেণির ছাত্রীকে ঝড়-বৃষ্টির মধ্যে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে সে প্রাথমিকভাবে কাউকে কিছু না জানালেও ২৫ এপ্রিল বিষয়টি তার মাকে জানায়। এনিয়ে তারা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়ে কোন বিচার না পাওয়ায় শনিবার বিকালে কলারোয়া থানায় সাদ্দাম হোসেনকে আসামি করে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)ধারায় মামলা দায়ের করে।
মামলার এজাহারে আরও উল্লেখ রয়েছে, সাদ্দাম হোসেন প্রতিবেশী হওয়ায় মেয়েটির সাথে তার পরিচয় ছিল। ঘনঘন তাদের বাড়ির আশেপাশে ঘোরা ফেরা করার এক পর্যায়ে তাদের মদ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এরপর দুই একদিন তার সাথে কথা বার্তা ও দেখা হয়। ১৩ এপ্রিল বিকালে প্রতিবেশীর বাড়িতে টিভি দেখাকালীন সাদ্দাম হোসেন ইশারায় ডাক দিলে সেখানে যায়। তখন সাদ্দাম তাকে ভালবাসার কথা বলে সুকৌশলে ফুসলিয়ে পার্শ্ববর্তী রুহুল কুদ্দুসের বাড়ির বারান্দার কর্নারে ঘেরা জায়গায় নিয়ে যায়। তখন ঝড়-বৃষ্টি হচ্ছিল। ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে এবং রুহুল কুদ্দুসের স্ত্রী রান্না ঘরে থাকায় ঝড়ের বাতাস ও বৃষ্টির মধ্যে তাকে মুখ চাপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।
এদিকে, আইনের আশ্রয় নেওয়ায় আসামি সাদ্দাম হোসেন তাদের বিভিন্নভাবে জীবনাশের হুমকি দিচ্ছে।
কলারোয়া থানার অফিসার ইনসচার্জ মনিরুজ্জামান বলেন, নির্যাতিত মেয়েটি পুলিশ হেফাজাতে রয়েছে। দোষীকে যতদ্রুত সম্ভব আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।